বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দোয়া

 চলুন সবাই মুখস্থ ও আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। 


প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ সব দোয়া ছিলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। যাতে উম্মতে মুহাম্মাদি সর্বাবস্থায় আল্লাহর কাছে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো ভাষায় দোয়া করতে পারে।


বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর  প্রিয় দোয়া -


আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিলাল খইরতি ওয়া তারকাল মুনকারতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফিরলি ওয়া তারহামনি ওয়া ইজা আরদতা ফিতনাতা ক্বওমিন ফা-তাওয়াফ্ফানি গইরঅ মাফতুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ু হিব্বুকা ওয়া হুব্বা আমালীন ইয়ুক্বাররিবু ইলা হুব্বিকা।


অর্থ : ‘হে আল্লাহ! আমাকে সৎ কাজ করার, অসৎ কাজ থেকে বিরত থাকার ও দরিদ্রদের ভালোবাসার তাওফিক দিন। 

আপনি আমাকে ক্ষমা করুন। আমার উপর দয়া করুন। আর আপনি যখন কোনো জাতিকে কোনো ফেতনায় (পরীক্ষা) ফেলার ইচ্ছা করেন, তখন আমাকে ফেতনাহমুক্ত মৃত্যু দান করুন।


'হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা প্রার্থনা করি। যারা আপনাকে ভালোবাসে, তাদের ভালোবাসাও প্রার্থনা করি এবং এমন আমলের ভালোবাসা প্রার্থনা করি, যেই আমল আমাকে আপনার ভালোবাসার কাছে পৌঁছে দেবে।’ 


(তিরমিজি)

মন্তব্যসমূহ